সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২৬ বিকাল ৫:৩১

দক্ষিণ আফ্রিকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দেশটির এন১ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পশ্চিম কেপ প্রদেশের প্রিন্স অ্যালবার্ট ও লি-গামকা শহরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানটি কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার পূর্বে।

এর কিছুক্ষণ পর আরেকটি গাড়ি এসে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিতে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর মহাসড়কে একাধিক যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলের ছবিতে সড়কজুড়ে গাড়ির ধ্বংসাবশেষ এবং যাত্রীদের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

আহত তিনজনকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুটি মিনিবাস ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষের পর তৃতীয় একটি গাড়ি এসে সেগুলোতে ধাক্কা দেয়। দক্ষিণ আফ্রিকায় অনেক মানুষের প্রধান গণপরিবহন হিসেবে মিনিবাস ট্যাক্সি ব্যবহৃত হয়। তবে এসব যানবাহন প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে।

Parisreports / Parisreports

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা

দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটালো দিল্লি পুলিশ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

ইয়েমেনে বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে শতাধিক নিহত