মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২৬ বিকাল ৫:১৬

শক্তিশালী মৌসুমি ঝড় বোয়েলোর আঘাতে যুক্তরাজ্যের অঞ্চলে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। ইতোমধ্যে দুজন নিহত হয়েছেন এবং রবিবার সন্ধ্যা নাগাদ প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

নিহতদের মধ্যে একজন ৬০ বছর বয়স্ক এবং স্কটল্যান্ডের বাসিন্দা। স্কটল্যান্ডের ডামফ্রিস জেলার ক্যাসল ডগলাসের কাছে গাছ উপড়ে তার ওপর পড়ায় নিহত হয়েছেন তিনি। দ্বিতীয় জন উত্তর লন্ডনের বাসিন্দা। ২০ বছর বয়সী সেই ব্যক্তির গাড়ির ওপর গাছ উপড়ে পড়ায় মৃত্যু হয়েছে তার।

একই ধরনের দুর্ঘটনা, অর্থাৎ গাছ উপড়ে পতিত হওয়ায় আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং উত্তর ইংল্যান্ডে। সপ্তাহজুড়ে চলা এই ঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার পর্যন্ত উঠেছিল, যার ফলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়।

যুক্তরাজ্যের গ্যাস ও বিদ্যুৎ সংযোগপ্রদান ও বিক্রেতা সংস্থা এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশজুড়ে প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

শনি-রোববারের এই ঝড়ে স্কটল্যান্ডের কিছু অঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা ওই এলাকাগুলোর গড় বাৎসরিক বৃষ্টিপাতের প্রায় এক-তৃতীয়াংশের সমান।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর (মেট অফিস) জানিয়েছে, সপ্তাহের শুরুর দিকে আবহাওয়া আরও অস্থির থাকতে পারে। সোমবার পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা থাকলেও, মঙ্গলবার আরেকটি আবহাওয়া ব্যবস্থার প্রভাবে আবারও ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস বয়ে যেতে পারে।

উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর-পূর্ব আয়ারল্যান্ডের কিছু অংশের জন্য প্রবল বাতাসের কারণে ‘হলুদ সতর্কবার্তা’ জারি করা হয়েছে, আজ মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে এই সতর্কতা।

Parisreports / Parisreports

নেতানিয়াহুকে আবারও প্রত্যাখ্যান করলেন আইজেনকোট

পানির নিচে চীনের দীর্ঘতম হাইওয়ে টানেল

রিয়াদে জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল