মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

লন্ডনের উদ্দেশ্যে খালেদা জিয়া 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১-২০২৫ দুপুর ১০:৩১

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার উদ্দেশে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে উঠেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত সোয়া এগারোটার দিকে বিমানে উঠেন তিনি। এর আগে রাত ১০টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নং গেট দিয়ে প্রবেশ করেন।।

এদিন রাতে ৮টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া।

গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত দুপাশের সড়কে হাজার হাজার নেতাকর্মী তাদের নেত্রীকে বিদায় জানান। এছাড়াও ৫ শতাধিক গাড়ি ও সহস্রাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিমানবন্দরে রওনা হোন বিএনপি চেয়ারপার্সন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশটির রাজধানী দোহা এবং সেখান থেকে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

রাত ১০টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু দলীয় নেতাকর্মী ভিড় ঠেলে বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় তার।

Parisreports / Parisreports

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত