সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মোক্তারহাট দাখিল মাদ্রাসায়  সিরাতুন্নবী (সা:) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৩-২০২৫ রাত ১২:২০

মাটিরটানে ফাউন্ডেশনের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে আয়োজিত সিরাতুন্নবী (সা:) কুইজ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৮ মার্চ কালকিনির সি,ডি,খান মোক্তারহাট দাখিল মাদ্রাসায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে রাসূল (সা:) এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা।

প্রশ্নাবলী মূলত নবীজীর জন্ম, নবুয়তপ্রাপ্তি, হিজরত, মক্কা ও মদিনা জীবন, যুদ্ধ, সামাজিক ও নৈতিক শিক্ষা ইত্যাদি বিষয়ক ছিল। প্রতিযোগিতাটি দুইটি গ্রুপে বিভক্ত ছিল গ্রুপ “ক” ০৬ বছর থেকে ১১ বছর এবং গ্রুপ “খ” ১২ বছর থেকে ১৭ বছর। পরীক্ষায় ৩০টি মাল্টিপল চয়েসের এবং ২০ টি লিখিত ছোট প্রশ্ন মোট ৫০টি প্রশ্ন সময় ছিল ১ ঘন্টা।

প্রতিযোগিতায় “ক” গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ের আহমেদ সিফাত, দ্বিতীয় স্থান পেয়েছেন ৪৩নং সি,ডি,খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা রহমান মিম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ৪৩নং সি,ডি,খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়া বুশরা। এবং “খ” গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সিয়াম, দ্বিতীয় স্থান পেয়েছেন ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাহীনা ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মোক্তার হাট দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মো: নাইমুল ইসলাম। বিজয়ীদের মধ্যে নগদ পুরস্কার, ক্রেস্ট, সনদপত্র ও ইসলামী গ্রন্থ প্রদান করা হয়।

প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য ছিল নবী (স:) এর জীবনদর্শন ও আদর্শকে যুব সমাজের মাঝে ছড়িয়ে দেয়া, যাতে তারা তাঁর মানবপ্রেম, নৈতিকতা ও উদারতার মর্ম উপলব্ধি করতে পারে। এটি কেবল একটি জ্ঞানের মেলা নয়, বরং রাসূল (স:) এর সীরাত ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার আহ্বানও বহন করে।
মাটিরটানে ফাউন্ডেশনের সভাপতি জনাব এনামুল হক বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে নবীজীর জীবন ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা। আমরা আশা করি, এই ধরনের প্রতিযোগিতা তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে সহায়তা করবে।”

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা নবীজীর জীবন সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছি, যা আমাদের ব্যক্তিগত ও শিক্ষাজীবনে সহায়ক হবে।”

এলাকাবাসী ও শিক্ষার্থীদের অবিভাবকরা মাটিরটানে ফাউন্ডেশনের এই উদ্যোগ কে প্রশংসা করেন, তারা বলেন এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী জ্ঞান ও মূল্যবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মহা নবী (স:) এর জীবনী নিয়ে এই কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ইসলামিক ঐতিহ্য ও মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংগঠকরা বলেন ভবিষ্যতে এ ধরনের আরও প্রতিযোগিতার আয়োজন করে নবপ্রজন্মকে রাসূল (স:) এর জীবনের প্রতিটি দিক সম্পর্কে আরও গভীরভাবে সচেতন করার পরিকল্পনা রয়েছে।

Parisreports / Parisreports

তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড

গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন

ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার