বুধবার, ২২ জুলাই, ২০২৬

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারালো আমিরাত


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০-৫-২০২৫ রাত ৯:২৯

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২০৬ রান লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে জয় পায় স্বাগতিকরা। ফলে সিরিজে ১-১ এ সমতা।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১৫ নাম্বার দলের বিপক্ষে হার ৯ নাম্বারের বাংলাদেশের। প্রথম ম্যাচে ২৭ রানে জয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে থাকা টিম বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনলো ক্রিকেটে এখনো নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টায় থাকা সংযুক্ত আরব আমিরাত।

শারজায় সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে সফরকারী দলের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম শুরু থেকেই ব্যাট চালান বেশ সাবলীলভাবে। প্রথম পাওয়ার প্লে'তে বাংলাদেশের স্কোর ছাড়ায় ৬০। তামিম ৩৩ বলে ৫৯ করে ফিরলে, লিটন ফেরেন ৪০ রানে।

এরপর তাওহীদ হৃদয়ের ২৪ বলে ৪৫ আর জাকের আলীর ৬ বলে ১৮ রানে ২০৫ রানের পুঁজি পায় টাইগাররা।

বড় রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খারাপ হয়নি আমিরাতের। মোহাম্মদ জোহাইব ও মোহাম্মদ ওয়াসিমের ব্যাটিং দৃঢ়তায় ওভার প্রতি ১০ রান করে আসে আরব আমিরাতের।

দলীয় ১০৭ রানে প্রথম উইকেট হারালেও এক পাশে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান ওয়াসিম। পরে শরীফুলের দারুণ এক কাটারে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ৮২ রানে আউট হন তিনি। তখন দলীয় স্কোর ৩ উইকেটে ১৪৮।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। তবে শেষদিকে হায়দার আলীর ৬ বলে ১৫ রানে আমিরাতের জয়টা সহজ করে দেয়।

আরব আমিরাত ক্রিকেট বোর্ড ও বিসিবির সিদ্ধান্তে সিরিজে আরো এক ম্যাচ যুক্ত করায় আগামী ২১ মে একই মাঠে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

Parisreports / Parisreports

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে

মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল

ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো

নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য