বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) বিকেলে জরুরী বোর্ড সভায় পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।বিসিবির পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত সভাপতির দ্বায়িত্ব সামলাবেন সাবেক এই অধিনায়ক। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি করা নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি ফাহিম সিনহা নির্বাচিত হয়েছেন।
বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২ (খ) (৪) মোতাবেক পরিচালক আমিনুল ইসলামকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত করা হলো।
এরআগে, গতকাল বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি।
উল্লেখ্য, ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। ক্যারিয়ার শেষে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়; কোচিংয়ের লেভেল টু সম্পন্ন করেন এবং যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। এরপর দেশে ফিরে আবাহনীকে জেতান ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা।
Parisreports / Parisreports
পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো