মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫০০

পিএসজির বিজয়–উন্মাদনা রূপ নিল সহিংসতায়


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২৫ বিকাল ৫:৩৭

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের বিজয় উদ্‌যাপনকালে ফ্রান্সে ২ জন নিহত ও ১৯২ জন আহত হয়েছেন। এ ছাড়া পাঁচ শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এসব তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার রাতে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশপাশের এলাকায় বিজয়–উন্মাদনা শুরু হয়। ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারানোর পর শুরু হওয়া এ উৎসব উদ্‌যাপন একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।

 চ্যাম্পিয়নস লিগ জয়ের পর উৎসবে মেতে ওঠেন পিএসজির সমর্থকেরা। ৩১ মে ২০২৫, প্যারিস, ফ্রান্স

গতকাল রাতে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশপাশের এলাকায় বিজয়–উন্মাদনা শুরু হয়। ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারানোর পর শুরু হওয়া এ উৎসব উদ্‌যাপন একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, সকাল পর্যন্ত ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে শুধু প্যারিসেই গ্রেপ্তার করা হয় ৪৯১ জনকে। এর মধ্যে ৩২০ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, যাঁদের ২৫৪ জন প্যারিসের।

সংঘর্ষ চলাকালে চঁপ এলিজে সড়কে কিছু বাসস্টপেজ ভেঙে ফেলা ও দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। এ সময় পিএসজির হাজার হাজার সমর্থক বিখ্যাত এ সড়কে ভিড় করেছিলেন।

 

Parisreports / Parisreports

বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান

লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা

সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিলো বিসিবি

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

মিরপুরে হীরাখচিত ট্রফি

ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান

সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়

বিশ্বকাপ খেলার স্বপ্নে নতুন ধাক্কা খেলেন নেইমার

ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ

আইসিসির মাসসেরা দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার