বুধবার, ২২ জুলাই, ২০২৬

‘চোকার’ দক্ষিণ আফ্রিকাই এখন বিশ্ব চ্যাম্পিয়ন


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৬-২০২৫ সকাল ৪:৩৯

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ৬ উইকেট। এমন সমীকরণও মেলাতে পারেনি প্রোটিয়ারা! হাত ছোঁয়া দূরত্বে যেয়েও শিরোপা হারানো যেন তাদের নিয়তি হয়ে উঠেছিল! 'চোকার' তকমার সেই দুঃস্বপ্ন নিশ্চয়ই লর্ডসেও তাড়া করেছিল টেম্বা বাভুমাদের! তবে এবার ব্যাটকে রীতিমতো তলোয়ার বানিয়ে দলের ঢাল হয়ে দাঁড়ালেন এইডেন মার্করাম। তার সেঞ্চুরিতেই 'চোকার' তকমা ঘুচিয়ে সাদা পোশাকে বিশ্ব চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা। 

এর আগে বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টে ১৪টি নকআউট ম্যাচে টানা হেরেছিল দক্ষিণ আফ্রিকা। আরাধ্য সেই শিরোপা অবশেষে ধরা দিলো ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল প্রোটিয়ারা। তবে এর আগে একবার মিনি বিশ্বকাপ নামে পরিচিত আইসিসি নকআউট ট্রফি (উইলস ইন্টারন্যাশনাল কাপ) জিতেছিল তারা। বৈশ্বিক টুর্নামেন্ট হলেও সেটি বিশ্বকাপ ছিল না।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর শিরোপা জেতার প্রায় সব আয়োজন গতকালই করে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। ২৮২ রানের লক্ষ্য তাড়ায় ম্যাচের তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২১৩ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ চতুর্থ দিনে তারা যখন ব্যাটিংয়ে নামে, তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ রান। হাতে ছিল ৮ উইকেট আর পুরো দুই দিন সময়! এমন সহজ সমীকরণেও তাদের পক্ষে বাজি ধরতে হয়তো ভয় ছিল অনেকের!

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বাভুমা ও মার্করামের জুটি আজ সকালে বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিনের খেলার তৃতীয় ওভারেই ফেরেন বাভুমা। গতকালের রানের সঙ্গে আর মাত্র এক রান যোগ করতে পেরেছেন অধিনায়ক। যদিও সবমিলিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ১৩৪ বলে করেছেন ৬৬ রান। বাভুমা লম্বা সময় হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ব্যাটিং করেছেন। তার এই ফিফটি রান তাড়ায় বেশ কার্যকর ভূমিকা রেখেছে।

 

Parisreports / Parisreports

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে

মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল

ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো

নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য