৭০০’র বেশি সিমেনায় অভিনয় করা শ্রীনিবাস রাও আর নেই
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই। রোববার (১৩ জুলাই) ভোররাতে হায়দরাবাদের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। জানা গেছে, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
চার দশকের বেশি অভিনয়জীবনে ৭৫০’র বেশি সিনেমায় কাজ করেছেন শ্রীনিবাস রাও। খলনায়ক, কৌতুক কিংবা গম্ভীর চরিত্র—সব ধরনের ভূমিকাতেই সমান পারদর্শী ছিলেন তিনি। তেলঙ্গনা উপভাষায় সংলাপ বলার ভঙ্গি ও উচ্চারণে দর্শকদের হৃদয় জয় করেছিলেন এই অভিনেতা।
অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় জন্ম শ্রীনিবাস রাওয়ের। মঞ্চ থেকে অভিনয় শুরু করলেও সিনেমায় পা দিয়েই দর্শকের নজর কাড়েন। ‘প্রতিঘটনা’, ‘আহা না পেল্লান্তা’ ও রামগোপাল বর্মার ‘গায়াম’সহ বহু সিনেমায় তার সংলাপ ও অভিনয় আজও দর্শকের মনে রয়ে গেছে।
রাজনীতিতেও সংক্ষিপ্ত সময়ের জন্য সক্রিয় ছিলেন কোটা। ১৯৯৯ সালে বিজেপির হয়ে বিজয়ওয়াড়া থেকে বিধায়ক নির্বাচিত হন, দায়িত্বে ছিলেন ২০০৪ পর্যন্ত। পরে রাজনীতি থেকে সরে এসে ফের সিনেমায় মনোযোগ দেন তিনি।
২০১৫ সালে ভারত সরকার পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে শ্রীনিবাস রাওকে। পেয়েছেন আরও বহু পুরস্কার ও সম্মাননা। ব্যক্তিগত জীবনে ছেলের মৃত্যুর পর তিনি ভেঙে পড়েন, ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন চলচ্চিত্র থেকে।
তার মৃত্যুতে তেলঙ্গনা মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি, পরিবহনমন্ত্রী পোন্নাম প্রভাকরসহ রাজনৈতিক ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে শোক প্রকাশ করেছেন। শ্রীনিবাস রাও আর নেই, কিন্তু দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তার অবদান ও সংলাপ থেকে যাবে স্মৃতিতে।
Parisreports / Parisreports
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে
ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল
মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন
নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া