কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন
কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় (বেসরকারি) কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভবনের তৃতীয় তলার জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস।
এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কয়েকশ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (অ্যাডমিন) জাহাঙ্গীর সেলিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন ধরেছে। কাছে থাকলে চলে আসেন।’
রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম। তবে কী কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য মেলেনি।
Parisreports / Parisreports
ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু
জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন
২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ
পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ
বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা
বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী