কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু মানুষ হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাতে বুধবার (২৫ ডিসেম্বর) রুশ সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে।
রুশ সংবাদ সংস্থার তথ্যানুসারে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার বাকু গ্রোজনিতে যাচ্ছিল। তবে, গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয়। আজারবাইজান এয়ারলাইন্স থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কাজাখস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটিতে ১০৫ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তবে, রয়টার্স তাৎক্ষণিকভাবে সেই তথ্য নিশ্চিত করতে পারেনি।
Parisreports / Parisreports
র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ
নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ
নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০
হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি
নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ
গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত
ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার