নারায়ণগঞ্জে তিনতলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কদমতলী এলাকার ফয়সাল আহমেদের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা থানার দক্ষিণপাড়া গ্রামের ভেজাল বর্মনের ছেলে ছায়াপদ (৩৫) ও পাথরখুড়া গ্রামের মৃত হরিদাসের ছেলে নিল দাস (৬০)। তারা কদমতলী এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চারতলা ওই ভবনে লোহার অ্যাঙ্গেল উঠানোর সময় সার্ভিস তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এরপর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, তিনতলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Parisreports / Parisreports
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে
সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট