মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১২-২০২৪ রাত ২:৫

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মুকুলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। একইসঙ্গে, আগামী ২৬ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

সকালে পুলিশ কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতারি পরোয়ানা চায় প্রসিকিউশন। এরপর শুনানি শেষে আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় মালেক নামে আরেক পুলিশ সদস্য গ্রেফতার আছে। তাকে যেকোনো দিন ট্রাইব্যুনালে হাজির করা হবে।

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদস্য মুকুলকে নবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এছাড়া, একই মামলায় উপপরিদর্শক (এসআই) মালেককে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

এর আগে, লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ