বিশ্বে প্রথম ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে ইনফিনিক্স
নতুন একটি রেকর্ডের পাতায় নাম লেখালো স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে বিশ্বের প্রথম ডিভাইস আনছে ইনফিনিক্স। যেখানে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্ল্যাটফর্ম। শক্তিশালী পারফরম্যান্স ও কম বিদ্যুৎ খরচের সমন্বয়ে তৈরি এই চিপসেট দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি দক্ষতা বজায় রাখতে সহায়ক।
দৈনন্দিন জীবনে স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয় কাজ, বিনোদন, ভ্রমণ, গেমিং ও কনটেন্ট তৈরির নির্ভরযোগ্য সঙ্গীও। গেমিং, ভিডিও স্ট্রিমিং কিংবা একাধিক অ্যাপ একসঙ্গে চালানোর সময়ও স্মুথ ও স্থিতিশীল অভিজ্ঞতা দেয়ার লক্ষ্য রাখা হয়েছে। যেখানে প্রয়োজন হচ্ছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, স্থিতিশীল পারফরম্যান্স এবং হাতে ধরার আরাম।
ইনফিনিক্স জানিয়েছে, আসন্ন এই নোট সিরিজের স্মার্টফোনটি হবে বিশ্বের প্রথম ডিভাইস। নতুন ডিভাইসটির নকশায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে ব্যবহারকারীর আরামের দিকে। এতে থাকছে থ্রিডি-কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে, যা হাতের স্বাভাবিক গড়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ডিজাইন করা। এতে দীর্ঘসময় ফোন ব্যবহারেও চোখের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
দীর্ঘসময় নিরবচ্ছিন্ন থাকতে ফোনটিতে দেয়া হয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের আল্ট্রা-স্লিম ব্যাটারি। মিডিয়াটেক ডানমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর থাকায় ব্যাটারি শক্তি ধরে রাখবে দীর্ঘ সময় পর্যন্ত। নোট সিরিজের ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। স্টক থাকা সাপাক্ষে এটি চলমান থাকবে।
Parisreports / Parisreports
ফরচুন গ্লোবাল ৫০০-এ ২৩২তম শাওমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক
ভিভোর এনইউবি ক্লাব ফেস্টে অংশ নিলেন ৫ হাজার শিক্ষার্থী
প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০
সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের
বাংলাদেশে এলো এইচএমডি মোবাইল
ভিভো ওয়াই৫০০ প্রি-অর্ডারে দারুণ অফার
সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০
স্মার্টফোনের দাম কমাল টেকনো
পার্ল হোয়াইটের সৌন্দর্যে নতুন পরিচয়ে আসছে ভিভো ওয়াই৫০০
অনারের উন্নত এআই প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন