বৃহষ্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ২৫-২-২০২৬ রাত ৮:১৩

ফ্রান্সভিত্তিক মানবিক সংগঠন “Solidarités Asie France” (SAF)-এর উদ্যোগে “শেরপুর জেলার এক অসহায় পরিবারের জন্য একটি নতুন বসতঘর নির্মাণ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করা আব্রিওন বেগম ও তার পরিবার এখন একটি নিরাপদ ও সম্মানজনক আবাসনে বসবাসের সুযোগ পেলেন। এই ঘরটি তাদের জন্য নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নতুন জীবনের আশার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকল্পটির সার্বিক নেতৃত্ব প্রদান করেন সংগঠনের প্রেসিডেন্ট Nayan NK। মাঠপর্যায়ে প্রকল্পটির সমন্বয় ও তত্ত্বাবধান করেন ভাইস প্রেসিডেন্ট Tawhid Ahmed।

এছাড়াও উপকারভোগী পরিবার শনাক্তকরণ, স্থানীয় সমন্বয় এবং সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেরপুরের কনটেন্ট ক্রিয়েটর Happy Akter”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহমর্মিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতেও সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবে।

Parisreports / Parisreports

অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ

এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল

সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম রনি

প্রতিবাদে উত্তাল প্যারিসের রিপাবলিক চত্বর

যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক

প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পতাকা সম্মিলন

ফ্যাশন, সংগ্রাম ও মানবিকতা ইয়ভেস সেন্ট লরেন্টের জীবনগাথা প্যারিসে উন্মোচিত

আমিরাতে রক্তদান কর্মসূচিতে ১০২১ জন প্রবাসী বাংলাদেশি

ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল 

প্যারিসে বিসিএফ-এর বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান