ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত
ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এর মধ্যে রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশিও।শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চারজন বাংলাদেশি প্রবাসী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন আজ ১ মার্চ কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে উক্ত ড্রোন হামলায় চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা এবং তাদের সার্বিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।
আহত বাংলাদেশিদের মধ্যে হলেন
আমিনুল ইসলাম: গ্রাম- দৌলতপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া
রকিবুল ইসলাম: গ্রাম- ভুলবাড়িয়া, থানা- সাথিয়া, জেলা- পাবনা
মাসুদুর রহমান: গ্রাম- লতিফপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী
দুলাল মিয়া: গ্রাম- পাথালিয়া কান্দি, থানা- হোমনা, জেলা- কুমিল্লা।
ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাঁচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করার পাশাপাশি ক্ষতিগ্রস্থ স্থাপনা সংস্কারে কাজ করছে সিভিল এভিয়েশন। যত দ্রুত সম্ভব ফ্লাইট চলাচল স্বাভাবিক করা চেষ্টা চলছে।
Parisreports / Parisreports
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা
জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন
ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত
অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ
এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল
সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন