বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আম্বানি পুত্রের কাঁধে সালমান খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৪-২০২৬ সকাল ৪:২০

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির ৩১তম জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ছবি ও বার্তা শেয়ার করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ছবিতে দেখা যায়, অনন্তের কাঁধে চড়ে আছেন সালমান, দুজনই বেশ হাসিখুশি মেজাজে ধরা দিয়েছেন। পুরনো এই ছবির মাধ্যমে সালমান তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের বিষয়টি ফের সামনে আনলেন। 

সালমান খান অনন্তকে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে অভিহিত করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নায়ক লেখেন, এই মানুষটিই একদিন পুরো দেশকে এগিয়ে নিয়ে যাবে।

অনন্তকে নিজের ছোট ভাইয়ের মতো সম্বোধন করে সালমান তার উদার হৃদয়ের প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও আম্বানি পুত্রকে জন্মদিনের আগের রাতেও এক বার্তায় অনন্তকে বিশ্বের অন্যতম নিঃস্বার্থ ও দয়ালু মানুষ হিসেবে অভিহিত করেন সালমান খান।

অনন্ত আম্বানির ৩১তম জন্মদিন উদযাপন ঘিরে বর্তমানে ভারতের জয়পুরে জমকালো আয়োজন চলছে। এই অনুষ্ঠানে যোগ দিতে বলিউড তারকা শাহরুখ খান, রণবীর সিং, সঞ্জয় দত্ত এবং দক্ষিণী তারকা রাম চরণসহ বিনোদন জগতের শীর্ষ ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়েছেন। 

Parisreports / Parisreports

২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে

ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল

মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস