সালমানের বাড়ির সামনে ফের অঘটন
বলিউড তারকা সালমান খানের বাড়ির সামনে আবারও অঘটন। মৃত্যু হলো তাকে নিরাপত্তাদানকারী এক পুলিশ সদস্যের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন গণেশ রায়তে নামের ওই পুলিশ সদস্য। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬য়টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালের নিয়ে যান। হাসপাতালে পৌঁছোনোর পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে গণেশের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা তাদের। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই কারণ জানা যাবে। এরইমধ্যে ময়না তদন্তে পাঠানো হয়েছে মরদেহ।
ভারতীয় পুলিশে যোগ দেওয়ার আগে গণেশ দেশটির সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পরে তিনি পুলিশে যোগ দেন। সহকর্মীকে হারিয়ে শোকাচ্ছন্ন ভারতীয় পুলিশ। তবে এ নিয়ে এখনও ভাইজান কোনো মন্তব্য করেননি।
Parisreports / Parisreports
সালমানের বাড়ির সামনে ফের অঘটন
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়