রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি
বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির প্রথম ইলেকট্রিক গাড়ির নাম ‘লুচে’। গত মে মাসে এটি বাজারে আনার ঘোষণা দেয় ইতালীয় প্রতিষ্ঠানটি। চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে গাড়িগুলো ভোক্তাদের কাছে ডেলিভারি দিতে শুরু করবে ফেরারি।
ইতোমধ্যে লুচের একটি বিশেষায়িত মডেল নিলামে ৪ কোটি ডলারে বিক্রি হয়েছে। প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, এটাই ওই মডেলের প্রথম ‘চ্যাসিস’।
চ্যাসিস জিরো লুচে গাড়িটির দাম বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হারের বিবেচনায় প্রায় ৪৯২ কোটি টাকার সমতুল্য। নিলামে বিক্রি হওয়া নতুন গাড়ির মধ্যে এটিই এখন সবচেয়ে দামি গাড়ি হিসেবে রেকর্ড গড়েছে।
বিশেষভাবে তৈরি ফেরারি লুচের চ্যাসিস জিরোর জন্য রেকর্ড দর হাঁকেন এক নাম প্রকাশ না করা ক্রেতা।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ফেরারির এই ইলেকট্রিক গাড়ির ডিজাইনকে ‘বুদবুদের’ সঙ্গে তুলনা করা হয়েছে। এটি ফেরারি গাড়ির প্রথাগত কৌণিক ডিজাইন থেকে সম্পূর্ণ ভিন্ন আদলে তৈরি।
লুচের এই ভিন্নধর্মী ডিজাইনের তথ্য প্রকাশের পর ফেরারির অনেক ভক্ত হতাশা ও নেতিবাচক প্রতিক্রিয়া জানান।
মন্টেরি কার উইক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেরিতে প্রতিবছর অনুষ্ঠিত একটি বিখ্যাত গাড়ি উৎসব, যেখানে দুর্লভ ও সংগ্রহযোগ্য গাড়ির প্রদর্শনী, নিলাম ও বিভিন্ন গাড়ি-সংক্রান্ত আয়োজন হয়।
চলতি বছরের উৎসবে লুচের চ্যাসিস জিরো গাড়িটি দাতব্য নিলামে ওঠানো হয়। প্রাথমিকভাবে এর দাম ১১ লাখ ডলার অনুমান করা হয়েছিল।
Parisreports / Parisreports
একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম
অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে
দেশে বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ
শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ
রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি
শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট
কাঁচামরিচে স্বস্তি, শত টাকার ওপরে অধিকাংশ সবজি
বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান
বিশ বছর পর বাজেট প্রণয়নে বিএনপি