রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার
বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিতের পাশাপাশি দাম সহনীয় পর্যায়ে রাখতে আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরসহ মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ও করভার কমিয়েছে সরকার। এ ক্ষেত্রে খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক ২০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম সভায় রমজান উপলক্ষে এসব পণ্যে শুল্ক কমানোর প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। এদিন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়। পরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে ১০ মার্চ, ২০২৭ তারিখ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি, ২০২৭ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০২৭ মেয়াদে এইচএস কোড ০৮০৫১০৯০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০ ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
Parisreports / Parisreports
রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার
ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নের ওপর গুরুত্বারোপ
একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম
অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে
দেশে বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ
শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ
রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি
শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট