সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছে বসুন্ধরা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর এলাকার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান নেন এবং অবরোধ করে রাখেন। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেতনের দাবিতে বিক্ষুব্ধ কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।
শ্রমিকরা জানান, গত মাসের বেতন এখনও বসুন্ধরা গার্মেন্টসের মালিকপক্ষ পরিশোধ করেনি। সেই বেতনের দাবিতে আগেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছিল। সেসময় সেনাবাহিনী এসে সমাধানের আশ্বাস দিলে সেসময় শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়। তবে মালিকপক্ষ আজ বেতন পরিশোধ না করায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছে। এসময় অবিলম্বে বকেয়া পাওনা পরিশোধ না করলে কঠোর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য সড়ক অবরোধ করে রেখেছে। তবে আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু মালিকপক্ষের কেউ না থাকায় শ্রমিকদের সমস্যার সমাধান করা এখনো সম্ভব হয়নি।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু