শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২৬ বিকাল ৫:৫৫

ভারতের পাঞ্জাবের কাপুরথালাতে নিজেদের ছেলে মনে করে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দাহ করেছে এক পরিবার। কিন্তু এর ১৫দিন পর তারা জানতে পারেন তাদের ছেলে বেঁচে আছে এবং জেলে বন্দি।

ভারতের পাঞ্জাবের কাপুরথালাতে নিজেদের ছেলে মনে করে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দাহ করেছে এক পরিবার। কিন্তু এর ১৫দিন পর তারা জানতে পারেন তাদের ছেলে বেঁচে আছে এবং জেলে বন্দি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবি কুমার নামে এক যুবক গত ৫ আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার বাবা ও ভাই জানিয়েছেন, তারা নিজেদের মতো করে তাকে খোঁজাখুঁজি করেন। তবুও সন্ধান না পাওয়ায় গত ১১ আগস্ট থানায় নিখোঁজের ডায়েরি করেন।

এরমধ্যে পুলিশ তাদের জানায়, আগুনে পোড়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ তাদের ওই মরদেহের ছবি দেখায়। এরপর কিছুদিন পর রবি কুমারের পরিবার ওই মরদেহটি তাদের সন্তানের বলে শনাক্ত করেন।

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ, পরে জানলেন বেঁচে আছে

এরপর মরদেহটি এনে গত ১৩ আগস্ট ধর্মীয় রীতিতে তা দাহ করেন। কিন্তু গত ২ সেপ্টেম্বর তাদের কাছে অপ্রত্যাশিত একটি কল আসে। তাদের ফোনটি করেন কাপুরথালা কেন্দ্রীয় কারাগারের এক কর্মী। তিনি জানান, রবি কুমার নামে একজন তাদের এখানে বন্দি আছেন।

তারা বিষয়টি বিশ্বাস করতে পারছিলেন না। এরপর পরেরদিন কারাগারে গিয়ে দেখেন তাদের ছেলে রবি কুমার সত্যিই জীবিত আছেন এবং তিনি জেলে বন্দি। 

এনডিটিভি জানিয়েছে, রবি কুমারকে অকারণে ঘোরাঘুরির কারণে এক মাস আগে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু তার সম্পর্কে এ সময়ের মধ্যে কোনো তথ্য জানতে না পেরে তার মরদেহ মনে করে অন্য আরেকজনের দেহ দাহ করে।

 

Parisreports / Parisreports

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১