রাশিয়ায় চিকিৎসা শিক্ষার সুযোগ
চিকিৎসা ও স্বাস্থ্য সেবা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে রাশিয়ান হাউস, ঢাকায় সোভিয়েত ও রুশ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি অব অ্যালামনাই অব সোভিয়েত অ্যান্ড রাশিয়ান ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ (SAAB)-এর সদস্যদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনায় রাশিয়ার চিকিৎসা শিক্ষার গুরুত্ব এবং বাংলাদেশের তরুণ শিক্ষার্থী ও ভবিষ্যৎ চিকিৎসা পেশাজীবীদের জন্য এ শিক্ষার মাধ্যমে সৃষ্ট সম্ভাবনাগুলো তুলে ধরা হয়।
রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষাক্রম, ব্যবহারিক চিকিৎসা প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাংলাদেশের দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যপেশাজীবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলপ্রসূ এই আলোচনার জন্য রাশিয়ান হাউস, ঢাকা SAAB-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। চিকিৎসা শিক্ষায় রাশিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করা এবং শিক্ষাও পেশাগত ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টিতে রাশিয়ান হাউস কাজ করে যেতে আগ্রহী।
Parisreports / Parisreports
রাশিয়ায় চিকিৎসা শিক্ষার সুযোগ
অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে
হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই
আক্রান্তে পুরুষ এগিয়ে, ডেঙ্গুতে মৃত্যু বেশি নারীদের
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
স্বাস্থ্য কমপ্লেক্সে তেল বরাদ্দের অভাবে অচল জেনারেটর
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
এক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু
বদলেছে হামের ধরন, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের