বুধবার, ২২ জুলাই, ২০২৬

জয় দিয়ে বছর শুরু আর্সেনালের


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২-১-২০২৫ রাত ১০:৭

জয় দিয়ে বছর শুরু করেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ব্রেন্টফোর্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে গানাররা।

জিটেক স্টেডিয়ামে আর্সেনালকে আতিথ্য দেয় ব্রেন্টফোর্ড। খেলার ১৩ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে সফরকারীরা। মিকেল ডামসগার্ডের পাস ধরে বক্সে ঢুকে বল জালে পাঠন এমবিউমো। ২৯ মিনিটে গ্যাব্রিয়েল হেসুসের গোলে সমতায় ফেরে আর্সেনাল।

বিরতির পর তিন মিনিটের মধ্যে দুই গোল আদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গানাররা। খেলার ৫০ মিনিটে মেরিনো ও ৫৩ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ফিনিশিংয়ে ৩-১ গোলের জয় নিশ্চিত করে সফরকারীরা।

এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে আনে আর্সেনাল। ১৯ ম্যাচে ১১ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিকেল আর্তেতার দল। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে যথারীতি লিভারপুল।

Parisreports / Parisreports

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে

মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল

ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো

নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ