ভারত সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও সেখানকার স্থানীয় লোকজন কর্তৃক হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) হবিগঞ্জের বড় কেয়ারা সীমান্ত এলাকার ভারতের অংশে এক বাংলাদেশির মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম। নিহত জহুর আলী (৫৫) চুনারুঘাট উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত জহুর আলী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তাপ্রহরী হিসেবে চাকরি করতেন। তিনি পাঁচ দিনের ছুটি নিয়ে ৫ জানুয়ারি বাড়িতে আসেন। ঢাকা থেকে আসার সময় গ্রামের হাট-বাজারে বিক্রির উদ্দেশে জহুর আলী অল্প মূল্যে কিছু লুঙ্গি কিনে নিয়ে আসেন। সেগুলো নিয়ে তিনি সোমবার বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে চুনারুঘাটের বড় কেয়ারা সীমান্ত এলাকার লোকজন ভারতীয় সীমান্তের গৌরনগর এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে বাংলাদেশের অনেকেই ছবি দেখে চুনারুঘাট উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের জহুর আলীর বলে শনাক্ত করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সীমান্ত এলাকায় যাই। সেখানে গিয়ে জানতে পারি, ভারতের খোয়াই পুলিশ নিহত ব্যক্তির মরদেহ ত্রিপুরার খোয়াই হাসপাতালের মর্গে নিয়ে গেছে। নিহত ব্যক্তি ঢাকার একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষীর কাজ করতেন বলে জানা গেছে। তিনি গত ৫ জানুয়ারি ঢাকা থেকে হবিগঞ্জে আসেন। ভারতীয় বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করেছে। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু