মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ২৪ জন আটক
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা সবাই বাংলাদেশি। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, জীবননগর ও খোসালপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার সময় ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ এবং ৫ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসে ৮৯ জন এবং ২০২৪ সালে আটক হয়েছে ২ হাজার ৩১১ জন। এদের মধ্যে বাংলাদেশি ২ হাজার ২৫৭ জন, ভারতীয় ৩৪ জন, রোহিঙ্গা ২০ জন।
Parisreports / Parisreports
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে
সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট