অপরাধী যে দলেরই হোক ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধী যে দলেরই হোক না কেনো কাউকে কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার (১২ জানুয়ারি) বেলা তিনটার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। আপনারা আপনাদের রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা যদি কোনো আইন-শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে আপনাদের কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, আমি পুলিশ সুপারকে অনুরোধ করবো, অপরাধী যদি আমার ভাই হয় তাকেও ছাড় দিবেন না।
ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মো. মাহমুদুর রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।
Parisreports / Parisreports
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি