পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে চালক নিহত, আহত ২
পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায়ের (২৬) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় যানটিতে থাকা আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত বিকাশ হাড়িভাসা ইউনিয়নের লক্ষপতিপাড়া এলাকার জিতেন্দ্রনাথ রায়ের ছেলে। আহতরা হলেন, নাহিদ ইসলাম (১৪) ও মিজানুর রহমান (৩৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে চাষাবাদ শেষে একটি কাঁচা রাস্তা দিয়ে পঞ্চগড়-হাড়িভাসা আঞ্চলিক সড়কে উঠছিলো ট্রাক্টরটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে পাশ কাটাতে গিয়ে ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক বিকাশ। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ে হলে কর্তব্যরত চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু