‘সংক্ষুব্ধ ছাত্র জনতা’র মিছিলে জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে ‘সংক্ষুব্ধ ছাত্র জনতা’র মিছিলে জলকামান ও সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে এক নারী শিক্ষার্থীসহ আহত হয়েছেন তিনজন।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে গতকাল আদিবাসী ছাত্র-জনতার ব্যনারে বেশ কিছু শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে আজ ‘সংক্ষুব্ধ ছাত্র জনতা’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাওয়ার চেষ্টা করে। তারা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে তাদের ওপর জলকামান ও সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে এক সাংবাদিকসহ আহত হয়েছেন ৩ জন।
প্রসঙ্গত, বুধবার (১৫ জানুয়ারি) সকালে এনসিটিবির সামনে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের শিক্ষার্থীরা। পরে এনসিটিবির সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার নামে বেশ কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে এলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বেলা ১২টার দিকে আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আসা শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এর বেশ কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে লাঠি, বাঁশ দিয়ে কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা যায়। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হন।
Parisreports / Parisreports
বাড়তি খরচে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষের সংসার
আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে
জ্বালানি ইস্যুতে সংসদে উত্তাপ
বাড়ল এলপি গ্যাসের দাম
রেকর্ড’ মজুতেও জ্বালানি তেল নিয়ে হাহাকার
সরকারের ৬০ দিনের বড় সাফল্য
পুলিশে বড় রদবদল
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই
দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ
প্রথম অধিবেশনে এ পর্যন্ত ৮৭টি বিল পাস
বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে ভারতীয় ভিসা