নোয়াখালী জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর একাদশ সম্মেলন উদ্বোধন
"আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবোনা কখনোই শত ষড়যন্ত্রে" এ প্রতিপাদ্য স্লোগানে নোয়াখালী জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর একাদশ সম্মেলন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তন কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলার সভাপতি এড. মোল্লা হাবিবুর রাছুল মামুন। এ সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য । উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন শুরু হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরিফুল আহসান রিফাত(সম্পাদক মন্ডলির সদস্য, কেন্দ্রীয় সংসদ), মন্টি বৈষ্ণব (সদস্য কেন্দ্রীয় সংসদ),
উদীচী জেলা সংসদের সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা সংসদের সহ-সভাপতি শহীদ উদ্দিন বাবুল, সমীর চক্রবর্তী, লায়লা পারভিন ও জেলা সংসদের সদস্য এবিএম লিপু, সুমন দে, মিলন চন্দ্র প্রমুখ।
সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য। অর্থ রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ মিঠুন মজুমদার । সম্মেলনে উদীচীর শিল্পীরা গণ সঙ্গীত পরিবেশন করেন। সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিট থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জেলা সংসদের পক্ষে শোক প্রস্তাব উত্থাপন করেন তৃষা চক্রবর্তী ।
সম্মেলনে এডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনকে সভাপতি এবং অজয় কুমার আচার্যকে তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক ও দ্বিতীয় বারের মতো মিঠুন মজুমদারকে কোষাধ্যক্ষ করে ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। শেষে উদীচীর শিল্পীরা গণ সঙ্গীত পরিবেশন করেন।
Parisreports / Parisreports
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার
সালমানের বাড়ির সামনে ফের অঘটন
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?