জুলাই বিপ্লব ঘোষণাপত্র ও পাঠ্যপুস্তকে কোটা আন্দোলনের কথা থাকতে হবে
জুলাই বিপ্লব ঘোষণাপত্রে ও পাঠ্যপুস্তকে কোটা সংস্কার আন্দোলনের কথা থাকতে হবে বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের রূপকার, ২০১৮ সালের কোটা সংস্কার রিটকারীদের নেতা জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।
তিনি বলেছেন, ‘জুলাই বিপ্লবের পটভূমিতে ও কোটা সংস্কার আন্দোলনের আনুষ্ঠানিক সূত্রপাতে সাড়া জাগানো ২০১৮ সালের ৩১ জানুয়ারিতে হাইকোর্টে দায়েরকৃত ঐতিহাসিক রিটের কথা উল্লেখ করতে হবে।’
সোমবার (২০ জানুয়ারি) বিকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসানের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই বিপ্লব ঘোষণাপত্রে আন্দোলনে অংশগ্রহণকারী সকল পক্ষকে সম্পৃক্ত করলে ভালো হয়। আমরা ১৯৭১-পরবর্তী ইতিহাস লিখলে কোটা সংস্কার আন্দোলন ও কোটা সংস্কার রিটের কথা অবশ্যই আসবে। কেননা, জুলাই বিপ্লবের পটভূমিতে মুখ্য ভূমিকা রেখেছে কোটা সংস্কার আন্দোলন।’
৫৬ শতাংশ কোটার কারণে বিসিএসে বঞ্চিত হয়ে ২০১৮ সালের ৩১ জানুয়ারি মোহাম্মদ আবদুল অদুদের নেতৃত্বে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মো. দিদারুল আলম ও ঢাবির সাবেক শিক্ষার্থী আনিসুর রহমান মীর। আইনজীবী ছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া।
Parisreports / Parisreports
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন
রাজধানীতে কালবৈশাখী ঝড়, শিলা ও বজ্রসহ ভারী বৃষ্টি
ঈদের লম্বা ছুটির পর চেনা রূপে ফিরছে ঢাকা
ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা
চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস
‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি
বেড়ানো শেষে ঘরে ফেরার ভোগান্তি
সড়ক দুর্ঘটনায় একদিনে ২৪ জনের মৃত্যু
যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন
মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে