বাস-ট্রাক সংঘর্ষে ব্রাজিলে ৩০ জনের বেশি নিহত
ব্রাজিলে যাত্রীবাহি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ৩০ জনের বেশি নিহত হয়েছেন। সংঘর্ষের পরই বাসটিতে আগুন ধরে যায়। শনিবার (২১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। খবর রয়টার্সের
ফায়ার সার্ভিস জানিয়েছে, মাইনাস জারেইসের তেওফিলো অটোনি শহরের একটি গুরুত্বপূর্ণ হাইওয়েতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। এতে অন্তত ৩২ থেকে ৩৫ জন নিহত হয়ে থাকতে পারে। যার মধ্যে একজন শিশুও রয়েছে। বাসটিতে আগুন ধরে যাওয়ার কারণে অনেকের দেহ সনাক্ত করা যায়নি। ফলে নিহতের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না।
পুড়ে যাওয়াদের পরিচয় নিশ্চিত করতে সিভিল পুলিশের ফরেনসিক বিভাগ কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস দপ্তর।
বাসটিতে ৪৫ জনের মতো যাত্রী ছিল। এর চাকা ফেটে যাওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। হাইওয়েটির সঙ্গে একাধিক সড়ক সংযুক্ত হয়ছে এবং অঞ্চলটি গণবসতি পূর্ণ ও দারিদ্য এলাকা।
Parisreports / Parisreports
র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ
নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ
নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০
হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি
নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ
গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত
ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার