অবৈধ বাংলাদেশি ছাত্রদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ
অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করতে ভারতের রাজধানী দিল্লির সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্কুলে শিক্ষার্থী ভর্তির সময় সকল স্কুলকে শিক্ষার্থীদের পরিচয় যথাযথভাবে শনাক্ত ও যাচাইয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ডেকান হেরাল্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জাতীয় রাজধানী দিল্লির সমস্ত স্কুলকে শিক্ষার্থী ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)। একইসঙ্গে ভর্তির সময় শিক্ষার্থীদের পরিচয় সঠিকভাবে শনাক্তকরণ এবং যাচাইকরণ করতেও নির্দেশ দিয়েছে সংস্থাটি।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জিএনসিটিডি’র (দিল্লি সরকার) প্রিন্সিপাল সেক্রেটারির (স্বরাষ্ট্র) সভাপতিত্বে গত ১২ ডিসেম্বর একটি ভার্চুয়াল বৈঠক করে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)। ওই বৈঠকে তারা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন “প্রতিরোধমূলক ব্যবস্থা” বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে তাদের স্কুলে স্কুলে চিহ্নিত করাসহ তাদের জন্ম সনদ প্রদান না করার কথাও বলা হয়েছে।
Parisreports / Parisreports
র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ
নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ
নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০
হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি
নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ
গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত
ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার