আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা দিচ্ছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা
জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দেয়া শুরু করেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিউটে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক আহতদের সেবা দিচ্ছেন।
দুপুরের পর বাংলাদেশ চক্ষু হাসপাতালে রোগী দেখবেন তারা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী জানান, দু’দিনের জন্য ঢাকায় এসেছে সিঙ্গাপুরের দলটি। আন্দোলনে গুরুতর আহত কমপক্ষে ২০০ রোগীকে চিকিৎসা সেবা দিবেন তারা।
তিনি আরও জানান, কারও যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হয়; সেক্ষেত্রে তারা সুপারিশ করবেন। জুলাই-আগস্টের আন্দোলনে দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার কথাও জানান হাসপাতাল পরিচালক।
Parisreports / Parisreports
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
Link Copied