নোয়াখালীতে পুলিশ কে জি স্কুলে 'স্বাস্থ্য কর্ণার' এর উদ্বোধন
নোয়াখালী পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজর স্বাস্থ্য বান্ধব কর্ণার উদ্বোধন হয়েছে। রবিবার দুপুরে নোয়াখালী পুলিশ সুপার ও পুলিশ কে জি স্কুল এন্ড কলেজের সভাপতি আবদুল্লাহ্-আল ফারুক এই 'স্বাস্থ্য কর্ণার' এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ডায়াবেটিক সমিতির সেক্রেটারী এটিএম ফিরোজ আলম আজাদ, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, এফপিএবি নোয়াখালী-র জেলা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল আলম লিটন, পুলিশ কে.জি স্কুলের প্রধান শিক্ষক,ড্রে-সিপ্টের প্রিন্সিপাল, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহযোগিতায় উক্ত স্কুলকে একটি আলমারি এবং এফপিএবি নোয়াখালী শাখার সহযোগিতায় প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কিট প্রদান করা হয়।
এসময় ডায়াবেটিক সমিতির সেক্রেটারী বলেন- বর্তমানে বয়স-সন্ধি কালীন সময়ে কিশোরীরা বিভিন্ন ধরনে স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। তারা এই সময়ে তাদের মনের কথা কারো সাথে খুলে বলতে পারে না। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরিবর্তন হয়। উক্ত স্বাস্থ্য কর্ণারের মাধ্যমে তারা মাসিক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয় গুলো খুব সহজে ম্যানটেইন করতে পারবে।
প্রধান অতিথি জনাব আবদুল্লাহ-আল-ফারুক বলেন: আজকের এই স্বাস্থ্য সেবা কর্ণার উনার এই প্রতিষ্ঠানে মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। তাছাড়া তিনি ডায়াবেটিক সমিতি ও এফপিএবি-কে বিশেষ কৃতজ্ঞতা জানান।
পরিশেষে ডাক্তার মোহাম্মদ নুরুল আলম লিটন কিশোর-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Parisreports / Parisreports
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু
ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু
জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন