‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন
নব্বই দশকে ‘একটা চাদর হবে’ গানটি গেয়ে আলোচনায় আসা কণ্ঠশিল্পী জেনস সুমন আর নেই। শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ঘটে তার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও গীতিকার ইথুন বাবু।
জানা গেছে, শুক্রবার দুপুর থেকে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সুমন। দ্রুত তাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর ফেরানো যায়নি। সেখানেই মারা যান সুমন।

জেনস সুমনের আসল নাম গালিব আহসান মেহেদি। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ গানটি পরিবেশন করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩০০ গান গেয়েছেন এ শিল্পী।
১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোর আয়’, ‘চেরী’সহ একাধিক গান শ্রোতাদের মাঝে প্রশংসা কুড়ায়।
২০০৮ সালে আসে তার সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। পরবর্তী সময়ে সংগীতে কিছুটা অনিয়মিত হলেও শ্রোতাদের ভালোবাসা কখনোই কমেনি।
Parisreports / Parisreports
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন
একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান
জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু
আম্বানি পুত্রের কাঁধে সালমান খান