আবারও মা হলেন ভারতী সিং
ভারতের জনপ্রিয় কমেডি কুইন ভারতী সিং ও হর্ষ লিম্বাছিয়া দম্পতির ঘরে এলো নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হয়েছেন ভারতী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের এই সুখবরটি নিশ্চিত করেছেন তারা। শুরুতে খবরটি গোপন রাখলেও পরে একটি নান্দনিক ভিডিওর মাধ্যমে অনুরাগীদের চমকে দেন এই তারকা দম্পতি।
ভিডিওতে দেখা যায়, সাদা রঙের গাউন পরা ভারতী এবং সাদা শার্ট ও বাদামি ট্রাউজারে হর্ষ পরম মমতায় শিশুদের জামা দড়িতে ক্লিপ দিয়ে ঝোলাচ্ছেন। সেই ছোট্ট জামায় ছিল একটি ফুটফুটে ছেলে শিশুর অ্যানিমেশন। এরপরই আকাশী রঙে ভেসে ওঠে কাঙ্ক্ষিত সেই বার্তা- ‘ইটস অ্যা বেবি বয়’। ভিডিওর শেষে একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের আনন্দ ভাগ করে নিতে দেখা যায় তাদের।
মা হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ভারতী সিং একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের কোলজুড়ে পুত্রসন্তান এসেছে। সত্যি বলতে, আমি মনে মনে একটি কন্যাসন্তান চেয়েছিলাম। তবে ঈশ্বর যা দিয়েছেন, তাকেই আমরা সাদরে গ্রহণ করেছি। ও একদম সুস্থ আছে।’
মা হওয়ার অদ্ভূত অনুভূতির কথা জানিয়ে এই কমেডিয়ান আরও বলেন, ‘এটা এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি এখন বাইরের জগৎ সংসার সব ভুলে গিয়েছি। সারাক্ষণ শুধু ওকেই দেখছি ও ঘুমাচ্ছে নাকি তাকিয়ে আছে। আমার সমস্ত মন জুড়ে এখন শুধুই ও।’
Parisreports / Parisreports
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু
আম্বানি পুত্রের কাঁধে সালমান খান
মামলা থেকে রেহাই পেলেন সালমান খান
সিনেমা দেখতে মেয়ে জাইমাকে নিয়ে হলে প্রধানমন্ত্রী
ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে
২৭ বছর পর পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু
দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার
একাধিক পুরুষের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির
আসছে ককটেল টু, সর্বোচ্চ পারিশ্রমিক শাহিদের
মঞ্চে হঠাৎ কান্না শুরু সুনিধি চৌহানের
ইফতার বানিয়ে তোপের মুখে বলিউড অভিনেত্রী