গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুজনের
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও সবজিবাহী পিকআপ ভ্যানের এক হেলপার নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় উল্টে যাওয়া পিকআপে থাকা হেলপার নিহত হন।
অপরদিকে রাত ৮টার দিকে মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার ১৮ মাইল এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তারা মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী সবজিবাহী পিকআপটি অতিরিক্ত লোডের কারণে মহাসড়কে উল্টে যায়। পরে উল্টে যাওয়া পিকআপকে পেছন থেকে আসা ঢাকাগামী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় পিকআপ রেখে পালিয়ে যান চালক।
এছাড়া রাত ৮টার দিকে ফাঁসিতলা ১৮ মাইল এলাকায় মোটরসাইকেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সড়ক ডিভাইডারে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই চালক তারা মিয়ার (৩৮) মৃত্যু হয়। পেশায় অটোরিকশা চালক তারা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের ফায়ার ফাইটার আসাদুজ্জামান সৌরভ বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেলেও পিকআপের হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু