মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে মোটরসাইকেলের সাথে অজ্ঞাত গাড়ির সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাউশিয়া এলাকায় ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামের সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫) ও মধ্য বাউশিয়া গ্রামের আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজিব প্রধান (২৩)। আহত অপরজন হলেন, পুড়াচক বাউশিয়া গ্রামের হাসান জাহাঙ্গীরের ছেলে হামজা (২২)।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দিকে ঢাকা-চট্টগ্রাম গজারিয়া অংশের বাউশিয়া ইউটার্নে একটি মোটরসাইকেল অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেয় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে নাইম মৃধা এবং সজীব প্রধান মারা যায়।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, শুনেছি ঢাকা নেয়ার সময় দুই জন মারা গেছে। গুরতর আহত অপরজনকেও ঢাকা পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছি।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু