আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্য আটক
আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা বিভিন্ন মালামাল ও সরঞ্জামাদি উদ্ধার করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে যশোর পুলিশ কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নুর ই আলম চৌধুরী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল বাশারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ধারক করা মালামালের মধ্যে রয়েছে- ইজিবাইকের ৬৭ পিস ব্যাটারি, ২টি চোরাই পিকআপ, ৪৪টি অক্সিজেন সিলিন্ডার, ১১০টি গ্যাস সিলিন্ডার ও ট্রাকও মিনি ট্রাকের টায়ার।
সম্প্রতি যশোর নতুন উপশহরে গোল্ডেন বাইক নামক একটি ইজিবাইকের শোরুমের তালাকেটে ও গ্রিল ভেঙে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের সদস্যরা ট্রাক ভরে দোকানের সব ব্যাটারি, যন্ত্রাংশ ও টায়ার লুট করে নিয়ে যায়। এর আগে যশোরের একটি টায়ারের দোকানে ও একটি গ্যাসের দোকানে ওই একই গ্রুপ ডাকাতি করে বিপুল অর্থের মালামাল লুট করে। এসব ঘটনায় জেলা পুলিশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়।
পরবর্তীতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশি টহল জোরদারসহ পুলিশি কার্যক্রম বৃদ্ধি করা হয়। ডাকাতির ঘটনা উদঘাটনে জেলা ডিবি পুলিশকে দায়িত্ব প্রদান করা হয়। প্রায় এক সপ্তাহ রাতদিন ঝটিকা অভিযান চালিয়ে ক্লুলেস এসব ডাকাতির রহস্য উন্মোচন ও ডাকাত দলের ১৪ সদস্যকে দেশের বিভিন্ন জেলা থেকে আটক ও তাদের হেফাজত থেকে ডাকাতির মালামাল উদ্ধার করে যশোর ডিবি পুলিশ।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু