মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

৯ মাস পর ভারত থেকে এলো পণ্যবাহী ট্রেন


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২২-২-২০২৫ রাত ৩:৪২

দিনাজপুরে প্রায় নয় মাস পর আবারো রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্য আমদানি-রফতানি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার মো. জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থল সীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর বাসসের।

রেল কর্মকর্তা জানান, ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে তাদের দেশের শেষ প্রান্ত রাধিকাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকতা শেষে দিনাজপুর বিরল স্থলবন্দর হয়ে বিরল রেলওয়ে স্টেশনে রাত ৯টায় এসে পৌঁছেছে। শুক্রবার মালগুলো খালাসের পর পুনরায় ওই ট্রেনটি একই পথে ভারতে ফিরে যাবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গত বছর জুলাই মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ হয় উভয় দেশের মধ্য যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল কার্যক্রম। এর আগে অবশ্য চাহিদা না থাকার কারণে গত বছর মে মাসেই বন্ধ হয়ে যায় ভারতের রাধিকাপুর-বিরল সীমান্ত হয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রেন চলাচল।

রাধিকাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সংগীত দত্ত জানান, দীর্ঘদিন পর চালু হলো এই ট্রেন। ৪৬টি বগি নিয়ে এই ট্রেন বাংলাদেশের বিরল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। চিনামাটির প্লেট তৈরির ডাস্ট পাউডার নিয়ে এই ট্রেন রাতে রওনা দেয় বাংলাদেশের উদ্দেশে।

সংগীত দত্ত বলেন, ভারতের গেদে-দর্শনা, পেট্রাপোল-বেনাপোল এবং রাধিকাপুর ও বিরল ভারত বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে মোট এই তিনটি রুট ব্যবহার করেই চলাচল করবে রেলপথে পণ্য আমদানি রফতানি কার্যক্রম।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ