মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সড়কে গাছ ফেলে ডাকাতি


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৪-২-২০২৫ রাত ১২:২৩

নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সাপাহারগামী একটি যাত্রীবাহী বিআরিটিস বাস ও মাইক্রোবাসসহ কয়েকটি যানবাহনে ডাকাতির হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের পত্নীতলা উপজেলার মানাষী ও করমজাইয়ের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড দেয় ডাকাতরা। এতে দুই পাশে বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী বাসের দরজা-জানালা দিয়ে ঢুকে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, নারী যাত্রীদের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে। এছাড়া মাইক্রোবাস এবং আরও কয়েকটি যানবাহনেও ডাকাতরা অস্ত্রের মুখে ডাকাতি চালিয়েছে।

এ ঘটনায় পত্নীতলা থানায় এখনও কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ