নারায়ণগঞ্জে ব্যাংকের এসি বিস্ফোরণে ২ জনের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই জন নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাচঁপুরে ইস্টার্ন ব্যাংকের উপ-শাখায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, মেঘা কমপ্লেক্সের ওই ব্যাংকের শাখায় এসির কম্প্রেসার মেরামতের কাজ করছিলেন টেকনিশিয়ানরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ হলে দগ্ধ হন তুহিন ও রাফি নামের দুজন। পরে তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, নিহত দুজন এসআর পাওয়ার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তারা দুজনে এসি মেরামতের কাজের জন্য ওই ব্যাংকে গিয়েছিলেন। এসি বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু