খুলনা থেকে হলিউডে ফারিহা তাবাসসুম
বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান লোকেশন ম্যানেজার ফারিহা তাবাসসুম, যিনি বিদেশি শুটিং লোকেশন ব্যবস্থাপনায় দক্ষতার জন্য পরিচিত। খুলনায় জন্ম নেওয়া এই গুণী ব্যক্তিত্ব বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সেরা চলচ্চিত্রগুলোর একটি, "রাজকুমার"-এ লোকেশন ম্যানেজার হিসেবে কাজ করেছেন এবং প্রশংসিত হয়েছেন।
ফারিহা সবসময় নিজেকে মিডিয়ার আলো থেকে দূরে রেখেছেন। তবে আমেরিকান ভিত্তিক প্রযোজনা সংস্থা "মাঙ্কি ফিল্মস ইনক." তাকে লাইমলাইটে নিয়ে আসে। এই প্রতিষ্ঠানটি "রাজকুমার" চলচ্চিত্রের প্রযোজনা করেছিল এবং হলিউডের ক্রু মেম্বারদেরও তারাই নিয়োগ দিয়েছিল। তার কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, দক্ষতা থাকলে আন্তর্জাতিক পর্যায়েও সফল হওয়া সম্ভব।
ফারিহার প্রতিভার ঝলক দেখা গেছে শৈশব থেকেই। তিনি ২০০১ সালে বাংলাদেশের জনপ্রিয় শিশু-কিশোর রিয়েলিটি শো "নতুন কুঁড়ি"-তে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেশন ম্যানেজার নন, বরং জনপ্রিয় ব্র্যান্ড "টেমু" ও "বহুমান"-এর সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করছেন।
সম্প্রতি তিনি লন্ডনের "মন্টে রোজ কলেজ" থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং ফিল্ম ও মিডিয়া সংশ্লিষ্ট কাজের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছেন। সিনেমা নির্মাতারা যদি বিদেশে শুটিং করতে চান, তবে ফারিহা তাবাসসুম হতে পারেন তাদের নির্ভরযোগ্য সমাধান।
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে