মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে কমিউনিটি লিডারকে কুপিয়ে হত্যা


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৫-৩-২০২৫ রাত ৯:৫১

কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ নুর (৩০) নামে এক রোহিঙ্গা কমিউনিটি লিডারকে (হেড মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া ক্যাম্প-২০ ব্লক- এম /৩২ এর আওতাধীন জনৈক তৈয়ব এর শেল্টারের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। মোহাম্মদ নুর ক্যাম্প-২০ ব্লক-এম/৩২ এর কমিউনিটি লিডার (হেড মাঝি) এবং  আবু ছৈয়দের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্প-২০ এর জনৈক মোজাম্মেলের মুদি দোকান থেকে নুর তার নিজের শেল্টারে যাচ্ছিল। এসময় তার শেল্টারের পূর্ব দিকে জনৈক তৈয়বের শেল্টারের সামনে পায়ে হেঁটে চলার পথে অজ্ঞাতানামা ৪/৫ জন সন্ত্রাসী তাকে অন্ধকারের মধ্যে এলোপাতাড়ি মুখে ও গলায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আশেপাশে লোকজন এগিয়ে আসার আগেই সন্ত্রাসীরা তাকে ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন ও পরিবার তাকে উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. আরিফ হোসাইন জানান, ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীদের নেতৃত্বে নুর নামের এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ