ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় কক্সবাজারের টেকনাফের ছয়টি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টা পেরুলেও ট্রলারগুলো ছেড়ে দেয়া হয়েছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, এদিন দুপুরে এসব জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান।
তিনি বলেন, ছয়টি ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলেছেন। তাদের ফেরত আনার কাজ চলছে।
ট্রলার মালিক সমিতির মতে, যে ছয়টি ট্রলার নিয়ে গেছে তার মধ্যে মোহাম্মদ শফিকের দুইটি, বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের একটি ট্রলার রয়েছে।
শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ জানিয়েছেন, দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে সাগরে মাছ ধরার সময় তার মালিকানাধীন একটিসহ ৬টি ট্রলার আটক করে আরাকান আর্মি। ছয়টি ট্রলারে মোট ৫৬ জন মাঝিমাল্লা ছিল।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু