সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে দু’জন নারীসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (১৯ মার্চ) ভোর ৩টার দিকে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।
আটক বাংলাদেশি নাগরিক নয়ন সরকার (২২) হলেন মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মোবারেকপুর গ্রামের অসিত কুমাররের ছেলে। তার সঙ্গে থাকা দুই নারীকেও আটক করা হয়েছে।
৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে (১৯ মার্চ) ভোর তিনটার দিকে বিজিবি বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার ৬০/১৪ থেকে ২০০ গজের মধ্যে উপজেলার পলিয়ানপুর বিওপির অধীনস্ত মো. সাইফুল ইসলামের বাড়ির পাশের কলাবাগানে অভিযান চালায়। এ সময় তারা নয়ন সরকারকে আটক করতে সক্ষম হয়। আটক এ বাংলাদেশি নাগরিককে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু