মোটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক পানির মোটরে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের দিকে মরদেহ উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, গতকাল বুধবার রাতে উপজেলার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো.জামাল উদ্দিন (৪৭) একই ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের ওলি আহমেদের ছেলে।
স্থানীয় জানায়, জামাল বসত ঘর থেকে বিদ্যুতের তার টেনে নিজ বাড়ির পুকুর পাড়ে একটি পানির মোটর বসায়। রাত সাড়ে ১০টার দিকে ওই মোটরে ঘর থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে পুকুর পাড়ে গিয়ে মোটরে হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে সেনবাগ সেন্টাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু