মুম্বাইয়ে দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি
ভারতের মুম্বাইয়ে দুর্ঘটনার কবলে পড়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের গাড়ি। বুধবার মুম্বাইয়ের ব্যস্ততম সড়কে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে সম্প্রতি ঐশ্বরিয়ার কেনা বিলাসবহুল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন করপোরেশনের একটি বাস পিছন থেকে ঐশ্বরিয়ার গাড়িতে ধাক্কা মারে।
ঐশ্বরিয়া রাইয়ের একাধিক বিলাসবহুল গাড়ি আছে। তার মধ্যে এটি ছিল তার গ্যারেজে সর্বশেষ সংযোজন। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় ঐশ্বরিয়ার গাড়িটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনার সময় অভিনেত্রী গাড়িতে ছিলেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর ভেতর থেকে বেরিয়ে এসে গাড়িটি দেখেন চালক। এ সময় আশপাশে ভিড় জমতে শুরু করলে লোকজনকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
Parisreports / Parisreports
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন