পুকুরে মাছ ধরতে গিয়ে মিললো ৬ আগ্নেয়াস্ত্র
নাটোরে একটি পুকুর থেকে মাছ ধরতে গিয়ে ৪টি শটগানসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো— চারটি শটগান, একটি দোনালা বন্দুক ও একটি এয়ারগান। বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।
তিনি বলেন, সকালে পুকুরে দুজন ছেলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বড়শি পানির নিচে আটকে গেলে তারা বরশি ছুটাতে পানিতে নামেন। এ সময় তারা দেখে বড়শিতে একটি কম্বল আটকে গেছে। পরে কম্বলটি খুলে অস্ত্রগুলো পাওয়া যায়।
তিনি আরও জানান, বিষয়টি সদর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। এরপর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুর খুঁজে ৪টি শটগান পাওয়া যায়। শনিবার (২৯ মার্চ) পুরো পুকুরের পানি সেচে নতুনভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে বলেও জানান তিনি।
Parisreports / Parisreports
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে
সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট